সিরিয়ায় আইএস নেতাদের অবস্থানে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ২২:৫৬আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২২:৫৬

মার্কিন সেনাবাহিনী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কয়েকজন সিনিয়র নেতার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বুধবার রাতে এই হামলা চালানো হয় বলে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে উল্লেখ করেছে। তবে হামলার বিস্তারিত ও কেউ হতাহত হয়েছে কিনা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র কনেৃল জো বুচ্চিনো বলেছেন, অভিযানের বিস্তারিত নিশ্চিত হওয়ার তা জানানো হবে।

বৃহস্পতিবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন অভিযানে এক ব্যক্তি নিহত হয়েছে। একাধিক মানুষকে অপহরনের অভিযোগ করেছে সিরীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বতন্ত্রভাবে উভয়পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এই বছর সিরিয়াতে বেশ কয়েকজন আইএস নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম সিরিয়ায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় আইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কোরাইশি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়। ২০১৯ সালে সাবেক আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহতের পর সিরিয়ায় এটিই ছিল মার্কিন সেনাবাহিনীর বৃহত্তম অভিযান।

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম