‘ঐতিহাসিক’ সমুদ্রসীমা চুক্তিতে সম্মত ইসরায়েল ও লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১৭:১৮আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:১৮

গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরের সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে ‘ঐতিহাসিক’ চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। চুক্তি নিয়ে দুই দেশের মধ্যস্থতাকারীরা একথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বুধবার লেবাননের উপ-স্পিকার এলিয়াস বৌ সাব বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মাইকেল আউনের কাছে পাঠানো হয়েছে। এটি এমন একটি চুক্তি যাতে উভয়পক্ষ সন্তুষ্ট।

তিনি বলেন, লেবানন পূর্ণ অধিকার অধিকার অর্জন করেছে। আমাদের সব প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় লেবাননের সব চাওয়া স্থান পেয়েছে। আমরা মনে করি অপর পক্ষের জন্যও বিষয়টি একই ধরনের হবে।

লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সমুদ্রসীমা চিহ্নিত করার চুক্তি শিগগিরই ঘোষণা করা হতে পারে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট ইয়াল হুলাতার কণ্ঠেও লেবাননের কর্মকর্তার কথা প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, আমাদের সব দাবি পূরণ হয়েছে। যেসব সংশোধনের প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা করা হয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রেখেছি এবং ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয়ও চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাকে ‘একটি ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এতে করে ইসরায়েলে নিরাপত্তা শক্তিশালী হবে।

চুক্তি স্বাক্ষরের তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম