ইসরায়েলি তেলের ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ১৭:১১ আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৭:১১

ইসরায়েলের মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওমান উপসাগরে এই হামলায় হয়। হামলা সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন, সন্দেহভাজন ইরানি ড্রোনের হামলায় ট্যাংকারে একটি গর্ত সৃষ্টি হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

৬০০ ফুট দীর্ঘ প্যাসিফিক জিরকন নামের তেলের ট্যাংকারটি ওমান উপসাগর দিয়ে চলার সময় একটি ড্রোন থেকে হামলা চালানো হয়। নৌযানটির পেছনে এতে গর্ত হলেও তা অচল হয়ে যায়নি।

এই তেলের ট্যাংকারের মালিক ইডান ওফার। তিনি একজন ইসরায়েলি ধনকুবের। ইস্টার্ন প্যাসিফিক শিপিংয়ের প্রতিষ্ঠাতা তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক হুমকি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এই হামলার খবর সামনে এলো। এর আগে উত্তর ইরাকে কুর্দি গোষ্ঠীদের ওপর সিরিজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে তারা প্রকাশ্যে সৌদি আরবকে হামলার হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, ইরানে চলমান বিক্ষোভে সহায়তা দিচ্ছে রিয়াদ।

গত বছর যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান ওমান উপসাগরে ইসরালে সংশ্লিষ্ট তেলের ট্যাংকারে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই ক্রু নিহত হয়।

পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, ইরান এই হামলায় শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে। একই ড্রোন ইউক্রেনে ব্যবহার করছে রাশিয়া।

এই মাসের শুরুতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিনিময় করা গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান সৌদি আরবের অর্থনৈতিক নিশানায় আঘাতের পরিকল্পনা করছে।

 

/এএ/
সম্পর্কিত
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বশেষ খবর
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন