ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২, ১২:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১২:০৭

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়সী ফুটবলার আহমেদ দারাঘমেহ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি বাহিনীল গুলিতে আহমেদ ভোরে মারাত্মক আহত হন। ফিলিস্তিনের শহরের জোসেফের সমাধি নামে পরিচিত একটি জায়গায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাগুলি শব্দ শোনা যায়। আহমেদ দারাঘমেহ তুবাস শহরের বাসিন্দা। তিনি সংঘর্ষ চলাকালীন নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, নিহত ফিলিস্তিনি আহমেদ পশ্চিম তীরের প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে ফুটবল খেলতেন।

এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নাবলুসে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছিল কিছু ফিলিস্তিনিরা। এর জবাবে পাল্টা গুলি চালানো হয়।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম