‘কৃষ্ণ সাগরে তুরস্কের প্রাকৃতিক গ্যাসের পরিমাণ ৭১০ বিলিয়ন কিউবিক মিটার’

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:২৩

কৃষ্ণ সাগরে আরও ৫৮ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে তুরস্ক। মজুদের পরিমাণ বেড়েছে অন্য একটি গ্যাসক্ষেত্রেও। এ নিয়ে কৃষ্ণ সাগরে দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭১০ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম)। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, তুরস্ক ক্যাকুমা-১ গ্যাসক্ষেত্রে ৫৮ বিলিয়ন কিউবিক মিটারের একটি নতুন রিজার্ভ আবিষ্কার করেছে। এছাড়া সাকারিয়া গ্যাসক্ষেত্রের আনুমানিক ভলিউম ৫৪০ বিসিএম থেকে ৬৫২ বিসিএমে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ‘তথ্য বিশ্লেষণের ফলে আমরা পূর্বে ঘোষিত ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার রিজার্ভকে ৬৫২ বিলিয়ন কিউবিক মিটারে সংশোধন করেছি।’

এরদোয়ান বলেন, নতুন আবিষ্কৃত ক্যাকুমা-১ গ্যাসক্ষেত্রে সাকারিয়া গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে এটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।

জ্বালানির জন্য রাশিয়া, আজারবাইজান, ইরান, কাতার, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও আলজেরিয়া থেকে আমদানির ওপর নির্ভরশীল তুরস্ক। তবে নতুন আবিষ্কার দেশটিকে আমদানি নির্ভরতা কাটিয়ে উঠতে সহায়তা করবে।

ভূমধ্যসাগরে প্রাকৃতিক সম্পদের খোঁজে আরও অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তবে বিরোধপূর্ণ পানিসীমায় চালানো তৎপরতা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার উত্তেজনা দেখা দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান