মিসরে নিরাপত্তা চৌকিতে হামলা, পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ১৫:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:২৫

মিসরের সুয়েজ খাল শহরে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন, আহত আরও ১২ জন। বিষয়টি নিশ্চিত করেছে মিসরীয় কর্তৃপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, হাসপাতালের নথিতে নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুয়েজ খালের পশ্চিম দিকে হামলাটি ঘটে। ইসমাইলিয়া প্রদেশের মিডিয়া অফিস একে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল কাহেরা জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক হামলাকারী মারা গেছে। এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম