ইসরায়েলের বন্দর কিনলো ভারতের আদানি গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১৬:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলারের বিনিময়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই বন্দরটির মালিকানা পেয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। 

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে ইসরায়েল। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা।

বহু বছর ধরে শ্রমিক ধর্মঘটে জর্জরিত গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিক্রিতে সময় লেগেছে পাঁচ বছর।

গতবছর চীনের সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ (এসআইপিজি) হাইফা উপসাগরের তীরে নতুন একটি বন্দর চালু করে।

ইসরায়েলের আমদানি রফতানির প্রায় ৯৯ শতাংশই হয়ে থাকে দেশটির সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এগুলোর উন্নয়ন অপরিহার্য হয়ে পড়েছে। এসআইপিজি এবং আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

/এটি/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম