ফুটবল ম্যাচ দেখতে মধ্যপ্রাচ্যে মানুষের ঢল, পদদলিত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২০:০০

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে একটি স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। আরব উপসাগরীয় কাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আট জাতির ওই আসরের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ইরাক ও ওমানের মধ্যে। ইরাকে সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আয়োজন দেখা যায় না। দীর্ঘদিন পর ম্যাচ উপভোগে হাজার হাজার মানুষ আগে থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হন। হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে ইরাক ও ওমানের মধ্যকার ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। সরকারি সূত্রে আল জাজিরা জানিয়েছে, ম্যাচটি স্থগিত করা হয়েছে অথবা অন্য স্টেডিয়ামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা 

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী