ইসরায়েলি আগ্রাসন

আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, চলতি বছরে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

আবারও ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হলো এক ফিলিস্তিনি। রামাল্লায় তারিক মালিককে (৪২) গুলি করে হত্যা করেছে। এ নিয়ে গত ২১ দিনেই চার শিশুসহ ১৮ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হলো।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২১ জানুয়ারি) জানিয়েছে, ৪২ বছর বয়সী তারিক রামাল্লায় হত্যাকাণ্ডের শিকার হন। কাফের নামার গ্রামের কাছে তাকে গুলি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সিসিটিভির একটি ফুটেজ প্রকাশ করেছে। একজন ইসরায়েলি বসতিকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে নিরস্ত্র করা হয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

গত বৃস্পতিবারও জেনিনের শরণার্থী ক্যাম্পে ৫৭ বছর বয়সী এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়।

২০২৩ সালের শুরুতেই পশ্চিম তীর, জেনিনসহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী ভূমিকা বেড়েছে। অবৈধভাবে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ১৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম