জলবায়ু সম্মেলনে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানালো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৩, ১৮:০২আপডেট : ২৩ মে ২০২৩, ১৮:০২

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জলবায়ু সম্মেলন কপ২৮-এ উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের নভেম্বরে দুবাইতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের আমিরাত দূতাবাস এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম ইসরায়েলি নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। একই দিনে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাকে কপ২৮ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ পাঠিয়েছেন।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমন্ত্রণ গ্রহণ করা হয়নি। তবে নেতানিয়াহু আমিরাতকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আমিরাতে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফরের প্রত্যাশা করছিলেন নেতানিয়াহু। কিন্তু আমিরাতের পক্ষ থেকে শুধু সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২০ সালের আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও দুই দেশের রাষ্ট্র প্রধান একে অপরের দেশে রাষ্ট্রীয় সফর করেননি।  

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের