সিরিয়ায় মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তে ‘রহস্য’, আহত ২২ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩, ১৬:১১আপডেট : ১৩ জুন ২০২৩, ১৬:১৪

সিরিয়ার উত্তর-পূর্বে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে বাইরে থেকে কোনও হামলার খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার বিবৃতিতে জানিয়েছে, রবিবার উত্তর-পূর্ব সিরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও বের করা যায়নি। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 

জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে ২০১৫ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছে মার্কিন বাহিনী। তবে সেনা সংখ্যা এখন কমিয়ে আনা হয়েছে। বিভিন্ন সময় দেশটির বিদ্রোহী অধুষ্যিত এলাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিক্ষিপ্ত হামলার শিকার হয়েছে।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেকে সহায়তার অংশ হিসেবে ঠিকাদারসহ ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে সিরিয়ায়।

গত ২৫ মার্চ সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। এসব হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন এবং আরেকজন আহত হন।

/এলকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম