হজযাত্রীদের সেবায় নিবেদিত দুই সৌদি নাগরিকের কথা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৩, ০৮:১৯আপডেট : ১৯ জুন ২০২৩, ০৮:১৯

প্রায় ৩০ বছর ধরে হজ যাত্রীদের বিনামূল্যে মক্কায় পৌঁছে দেন সৌদি নাগরিক আয়েদ আল জারহাদি। নিজ গাড়িতে করে সৌদি আরবের উত্তরের সীমান্তবর্তী আরার অঞ্চল থেকে পবিত্র শহর মক্কায় মুমিনদের নিয়ে যান তিনি। এর বিনিময়ে নেন না কোনও পারিশ্রমিক।  

প্রতি বছর হজ যাত্রীদের ইসলামের পবিত্রতম স্থান মক্কায় পৌঁছে দেওয়ার এ দায়িত্ব স্বেচ্ছায় পালন করে আসছেন আয়েদ। এ বিষয়ে তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বিনামূল্যে প্রবীণ ও নারী যাত্রীদের মক্কায় পৌঁছে দেই।’

হজের সময় প্রতিবছরই যাত্রীদের বিভিন্ন রকম সহযোগিতা করেন অনেক স্বেচ্ছাসেবী। হজ যাত্রীদের ‘আল্লাহর অতিথি’ হিসেবে আখ্যায়িত করেন তারা।   

এরকমই আরেক স্বেচ্ছাসেবী হলেন ফাহদ আল হামলি। প্রতি বছরই হজের সময় নিজের ফার্ম হাউজে শত শত হজযাত্রীর থাকার ব্যবস্থা করেন তিনি। সেখানে বিনামূল্যে তাদের জন্য খাবার ও জনপ্রিয় সৌদি কফির ব্যবস্থা করেন তিনি।

এ বিষয়ে ফাহদ বলেন, ‘এটিই আরব ও সৌদিদের আতিথেয়তার ঐতিহ্য।’ তবে ঠিক কত বছর ধরে এই ঐতিহ্য তিনি পালন করে আসছেন, তা জানা যায়নি।

ইসলামের পাঁচটি ফরজের অন্যতম হলো হজ। শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে মুমিনের ওপর হজ ফরজ।  এ বছর জুন মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ পালিত হবে।

সূত্র: গালফ নিউজ

/এটি/এএ/ 
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম