ইসরায়েলি আগ্রাসন মোকাবিলার ঘোষণা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১৬:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:০৫

পশ্চিম তীরে ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে নতুন করে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের এই আগ্রাসন প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। ক্যাম্পটিতে সোমবার (৩ জুলাই) রাতে ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এবারের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৮ ফিলিস্তিনি।

মুহাম্মাদ শতায়েহ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের আড়ালে চালানো ইসরায়েলের এই আগ্রাসন প্রতিহত করবে আমাদের বীর জনগোষ্ঠী। তাদের বিমান হামলায় প্রাণ হারাচ্ছে নিরপরাধ মানুষ। এই অপরাধমূলক দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো।’

তিনি আরও বলেন, ‘জেনিন, নাবলুস ও গাজায় চালানো এমন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না।’

সোমবার গভীর রাতে জেনিন ক্যাম্পে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পজুড়ে। কয়েকটি জায়গায় কলো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উড়তে থাকে। শুধু বিমান হামলাই নয়, ক্যাম্পের চারপাশে সামরিক গাড়ির বহর নিয়ে ঘিরে রাখে তারা। একপর্যায়ে ভেতরে ঢুকে অভিযান চালায়। এতে একাধিক সড়ক ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম