সৌদি আরবে এরদোয়ান, তুর্কি ড্রোন ক্রয়ের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১৫:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬:২৪

উপসাগরীয় তিন দেশ সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আঙ্কারার কাছ থেকে ড্রোন কিনবে রিয়াদ।

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে বেরিয়েছেন এরদোয়ান। দীর্ঘদিন তুরস্কের মুদ্রার পতন, অর্থনৈতিক সংকটের লাগাম টানা যাচ্ছে না। এ অবস্থায় তুরস্কে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার সৌদিতে সফরে যান প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কি বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন তিনি।

উভয় দেশ জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পসহ কয়েকটি সেক্টরে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সৌদি গেজেট জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোয়ান ও সৌদি যুবরাজ সালমান।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ মঙ্গলবার টুইট বার্তায় জানান, সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে।

কত টাকার চুক্তি হলো, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি রিয়াদ। সোমবার ইস্তাম্বুল ছাড়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, ‘সফরের সময় আমাদের প্রাথমিক এজেন্ডা হবে আগামী দিনগুলোতে এই দেশগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম।’

সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের