ফিলিস্তিনের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে: ইসরায়েলকে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮

ফিলিস্তিনের অর্থনীতি এবং দখলকৃত অঞ্চলের ওপর থেকে ইসরায়েলকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অঞ্চলটিতে বিনিয়োগের সুযোগের সৃষ্টির লক্ষ্যেই এমন আহ্বান সংস্থাটির।

আইএমএফের প্রতিবেদনের বরাতে শনিবার (১৬ সেপ্টেম্বর) মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ক্রমাগত নিরাপত্তা এবং সামাজিক  ব্যবস্থার অবনতিতে ফিলিস্তিনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি হারাচ্ছে। ফলে মাথাপিছু আয় আরও কমার ঝুঁকিতে রয়েছে।

ফিলিস্তিনের এ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে আইএমএফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর পরে ২০২১ সালে প্রবৃদ্ধি কিছুটা পুনরুজ্জীবিত হয়েছিল। তবে ২০২২ সালে তা ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০২৩ সালে ৩ শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সংকট নিয়ে আইএমএফ তাদের ব্যাখ্যায় মূল কারণ হিসেবে বলেছে, পশ্চিম তীর এবং গাজা উপত্যাকায় রাজস্বের ট্যাক্স আটকে রাখছে ইসরায়েল। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল সমর্থন। অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়।

২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ইসরায়েলের হাতে অবরুদ্ধ। ফলে অধিকৃত গাজা এবং পশ্চিম তীরের জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার ওপর নির্ভরশীল। ইসরায়েলের দমন-পীড়নে চরম মানবিক সংকটের মুখে এখানকার ফিলিস্তিনি সম্প্রদায়।

/এলকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের