ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে হামাস, দাবি আইডিএফের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ২১:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২১:৪৫

ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বন্দি করার দাবি করেছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরোরি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, তাদের মুক্তিপণ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করা হবে।

আল জাজিরাকে তিনি আরও বলেছেন, ‘দখলদার সেনাবাহিনীর কয়েকজন কর্তাকে আমরা বন্দি করে রেখেছি। এখানে অনেক ফিলিস্তিনি এবং ইসরায়েলি নিহত হয়েছেন। এই যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে।’

হামাসের এই সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আমরা।

তবে কতজনকে জিম্মি করেছে তা স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে হামাসের হাতে সেনা ও বেসামরিকদের জিম্মির সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র। তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ২২টি স্থানে লড়াই করছে বলেও বিবৃতিতে দাবি করেছে আইডিএফ।

ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিন দমন-পীড়ন ও আগ্রাসন চালানোর প্রতিবাদে শনিবার ভোরের দিকে স্থল, আকাশ ও নৌপথে একযুগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে তাদের অনেক সদস্য। হামাসের ছোড়া রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী