ইসরায়েল-হামাসের সংঘাতে ১১ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১০:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪৪

ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের লড়াইয়ে এ পর্যন্ত ১১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর থেকে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন ২০ জনের বেশি সাংবাদিক।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ‘ফ্রিডম কমিটি’ এ বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে, লড়াইয়ের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাংবাদিকদের স্থানকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

হতাহতের ঘটনা বেশি ঘটেছে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায়। গোলার আঘাতে সাংবাদিকদের বাড়ি-ঘরও ধ্বংস হচ্ছে। এ পর্যন্ত মিডিয়ার বেশ কয়েকটি অফিসে বোমা ফেলা হয়েছে। নিহত সাংবাদিকদের পরিচয় প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েল-হামাসের সংঘাতের উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী লেবাননেও। দেশটির সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েল থেকে ছোড়া রকেট হামলায় বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকও নিহত হন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে আইডিএফ।

সূত্র: টিআরটি

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান