গাজার শরণার্থী শিবিরে আবারও হামলা, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫০আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

গাজা ও ইসরায়েল সহিংসতা বেড়েই চলছে। এবার অবরুদ্ধ গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৫১জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

ওয়াফা বলছে, শনিবারের হামলায় হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। এর আগে শনিবার রাতের হামলায় দুইটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  গত কয়েকদিনে গাজার শরণার্থী শিবিরকে লক্ষ্য করে পালাক্রমে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। 

ওয়াফা বলছে, আল মাগাজি ক্যাম্পের সাম-আন পরিবারকে লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাটি চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। 

এর আগে গত বৃহস্পতিবার গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। তবে শুধু শরণার্থী শিবির না, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স কোনোকিছুকেই বাদ দেয়নি ইসরায়েলি সেনারা।

গাজা-ইসরায়েল সহিংসতার আজ এক মাস। এখন পর্যন্ত পাওয়া খবরে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রায় ১৫’শ ইসরায়েলি নিহত হয়েছেন। 

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি