বায়ুদূষণে শীর্ষে লাহোর, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১০:৪৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১১:৪৯

বায়ুদূষণে শীর্ষে অবস্থান করায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর ও পার্শ্ববর্তী উত্তরপূর্ব জেলাগুলোতে মঙ্গলবার স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। পরিস্থিতি বিবেচনায় সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চার দিন করা হয়েছে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেস রবিবার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারও বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি উন্নত হওয়া না পর্যন্ত পাকিস্তান সরকার লাহোর ছাড়াও গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে । তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে সতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানোসহ অন্যান্য যেসব কারণে বায়ু দূষণ হচ্ছে তা খতিয়ে দেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

লাহোরের বাতাসে বাতাসের গুণমান সূচক এয়ার ইনডেক্সের মাত্রা ৪০০তে পৌঁছেছে। ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস লাহোর শহরে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে লাহোর।

স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থ ভারতের  পাঞ্জাবের জলন্ধর থেকে লাহোরে প্রবেশ করেছে, যেখানে কৃষকরা প্রতি বছর নভেম্বরের শুরুতে  ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন।

এদিকে বায়ু দূষণের কারণে অনেকের গলা ব্যথা ও চোখে চুলকানির মতো সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জনগণকে আরও তরল পান করার এবং শ্বাসকষ্ট এড়াতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।  

/এসএসএস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের