আল-শিফা হাসপাতাল নিয়ে গোয়েন্দা তথ্য প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২১:০৭

গাজার আল-শিফা হাসপাতালকে হামাস সন্ত্রাসী কাজে ব্যবহার করছে বলে দাবি করা ইসরায়েলি গোয়েন্দা তথ্য প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বিষয়টিও প্রকাশ করা হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, গাজায় হামাসের তৎপরতার বিষয়ে তাদের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বেশ আত্মবিশ্বাসী। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

একটি সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র প্রকাশ করেনি বাইডেন প্রশাসন। কারণ তারা জিম্মিদের অবস্থা পর্যবেক্ষণ করছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সূত্র বলেছে এই গোয়েন্দা তথ্য অকাট্য। এর মধ্যে আঁড়িপেতে শোনা হামাস যোদ্ধাদের কথোপকথন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বিমান হামলা এবং স্থল অভিযানের পর গত বুধবার আল শিফা হাসপাতালে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান