যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে মুক্তি পাচ্ছে আরও ১৩ জিম্মি  

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫১আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৭:১২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে যেসব জিম্মিদের সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি  দেবে তার একটি তালিকা হাতে পেয়েছে ইসরায়েল। শুক্রবার (২৪ নভেম্বর) গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শনিবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের কাছ থেকে জিম্মিদের পাওয়া তালিকাটি পর্যালোচনা করে জিম্মিদের পরিবারকে জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এর তথ্য মতে, শনিবার ১৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে চার দিনের যুদ্ধবিরতি শুরু করে ইসরায়েল এবং হামাস। এই বিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ২৪ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস।

ইসরায়েল-হামাসের মধ্যকার এ চুক্তির অধীনে, চার দিনে অল্প অল্প করে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবর দেশটির দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় দেশটির এক হাজার ২০০ নাগরিক নিহত হয়েছে।  আর হামলা শেষে কমপক্ষে ২৩৯ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে হামাসের যোদ্ধারা।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবহিনীর অতর্কিত বোমা হামলায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত অন্তত ১৪ হাজার ৮৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজার নারী।

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী