যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি ছাত্রকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১০:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩৯

যুক্তরাষ্ট্রের ভারমন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিন শিক্ষার্থী হলেন হিশাল আওতারতানি, কিন্নান আবদেল হামিদ ও  তাহসিন আহমেদ। এরই মধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ভার্মন্ট ক্যাম্পাসের কাছে হিশাল আওতারতানি, কিন্নার আবদেল হামিদ ও তাহসিন আহমেদকে গুলি করা হয়। এরমধ্য আওতারতানি পিঠে, আহমেদ বুকে এবং আবদেল আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবদেলের অবস্থা স্থিতিশীল হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, হামলার সময় বন্ধুকধারীরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরিহিত ছিল এবং আরবি ভাষায় কথা বলছিল। সন্দেহভাজনদের এরইমধ্যে খোঁজা শুরু করেছে পুলিশ। 

আহতদের তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী। এ ঘটনার জের ধরে হিশাল আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওতারতানি বলেছেন, ফিলিস্তিনিদের ওপর অমানবিক আচরণ বেড়েই চলেছে। পরিস্থিতি এমন যে যখন তখন তাদের নিজেদের জীবনও দিতে হতে পারে। 

এদিকে ফিলিস্তিনের অলাভজনক প্রতিষ্ঠান মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং বলছে, হামলাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা শান্তি পাব না। আবার আমেরিকান ইসলামি রিলেশন কাউন্সিল অপরাধীর সম্পর্কে তথ্য দিতে পারলে তাকে ১০ হাজার ডলার পুরস্কার দিবে বলে ঘোষণা করেছে।

এদিকে ভার্মন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স সর্বশেষ সহিংসতার নিন্দা জানিয়ে এক্সে(সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, এটি মর্মান্তিক যে ভার্মন্টে তিনজন তরুণকে এভাবে গুলি করা হয়েছে। 

যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রধান রাষ্ট্রদূত হুসাম জোমলট সোশ্যাল মিডিয়ায় তিনজনের একটি ছবি পোস্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বন্ধ করতে হবে। 

এই ঘটনার রেশ ধরেই বিবিসি বলছে, ইসরায়েল-হামাস সহিংসতার জেরে ইসলামবিরোধী নানা ঘটনা ঘটছে। এরমধ্যে রয়েছে হিংসাত্মক হামলা, অনলাইনে হয়রানিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড । 

/এসএসএস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের