আবারও গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০০

গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গাজার পৃথক দুইটি স্কুলে স্থানীয় সময় সোমবার রাতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ওয়াফা বলছে, স্থানীয় সময় সোমবার গাজার উত্তরের দারাজ নামক এলাকায় চালানো বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে স্কুল দুইটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 

ইসরারয়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলছেন, তারা স্কুলে এই হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখছেন। অন্যদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, হতাহতের এই খবরটি তাদের আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রায় দুই মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে স্কুল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, মসজিদ, গির্জা কোনও কিছুই হামলার হাত থেকে রক্ষা পায়নি। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলকে উদ্দেশ করলে আকস্মিক হামলা চালালে গাজায় পালটা হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৮৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। 

/এসএসএস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম