সিরিয়ায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩

দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরায়েল। শুক্রবারের (০৮ ডিসেম্বর) এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সদস্যও আছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরা এ খবর জানিয়েছে।

সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এপির দেওয়া তথ্য অনুসারে, লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

প্রতিবেদন থেকে জানা গেছে, ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী-হিজবুল্লাহ সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়তই ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরায়েলি বাহিনী। কিন্তু খুব কম সময়ই এই হামলার দায় স্বীকার করে ইসরায়েল।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম