ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণ, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৭

মার্কিন বিমান হামলায় নিহত  ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৩ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমটিকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র বাবাক ইয়েকতাপারস্ত।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাহেব আল-জামান মসজিদের কবরস্থান থেকে ৭০০ মিটার দূরে প্রথম বিস্ফোরণ এবং ১৫ মিনিট পর করবরস্থান থেকে ‌১ কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

হামলাটি এমন সময় ঘটলো যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে।

এই হামলাকে ‘সন্ত্রাসী’ কাজ বলে অভিহিত করেছেন এক কর্মকর্তা।

বিশিষ্ট ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। ছবি: এক্স

২০২০ সালের জানুয়ারিতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন বিপ্লবী গার্ডের এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। তার হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিস্ফোরণ ঘটেছে। রাজধানী তেহরানের প্রায় ৮২০ কিলোমিটার (৫১০ মাইল) দক্ষিণ-পূর্বে কেরমানে তার কবরস্থানের কাছে এই স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা বিস্তারিত জানা যায়নি। কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকারও করেনি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম