সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:২১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৫২

উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে শুক্রবার (৫ জানুয়ারি) একটি বিমান হামলা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, কামিকাজে ড্রোন ব্যবহার করে ওই হামলায় চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, হামলাটি দক্ষিণ হাসাকার শাদ্দাদি ঘাঁটিতে করা হয়েছিল। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। 

এ হামলায় হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

২০২৪ সালের শুরু থেকে সিরিয়ায় অবস্থানরত মার্কিন ঘাঁটিতে কমপক্ষে চারটি হামলা হয়েছে। এসব হামলাতেও রকেট এবং কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে এইসব হামলার সঙ্গে সংশ্লিষ্টদের সম্পর্কে কিছু জানা যায়নি।

সম্প্রতি, কামিকাজে ড্রোন এবং গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করে দক্ষিণ-পূর্ব সিরিয়ার আল-তানফ অঞ্চল, ইরাকি সীমান্তের কাছে মালিকিয়া জেলা, হাসকাহ প্রদেশের আল-শাদ্দাদি এবং দেইর ইজ-জোর প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইউফ্রেটিস নদীর পূর্বে অবস্থিত দেইর ইজ-জোর অঞ্চলগুলো মার্কিন-সমর্থিত পিকেকে বা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর দখলে রয়েছে। অন্যদিকে,প্রাদেশিক রাজধানী এবং অন্যান্য গ্রামীণ এলাকাগুলো সিরিয়ার বাশার আল-আসাদ সরকার এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

ইরান-সমর্থিত দলগুলো মাঝে মাঝে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে মার্কিন ঘাঁটিতে রকেট ও সশস্ত্র ইউএভি দিয়ে হামলা চালায়।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি