খান ইউনিসে হামলা জোরদার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

গাজা উপত্যকার খান ইউনিস শহরে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) -এর বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

আইডিএফ-এর দাবি, তাদের হামলায় ‘কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে’ এবং  ‘ব্যাপক পরিমাণ অস্ত্র ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ আবিষ্কার করা হয়েছে।’

গার্ডিয়ান জানিয়েছে, তাদের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত দিনে খান ইউনিসে স্থল অভিযান আরও বাড়িয়েছে আইডিএফ সেনারা। তাদের হামলায় সেখানে প্রায় ৪০ জন সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়াও, ভূগর্ভস্ত সুড়ঙ্গ থেকে ১২টি একে-৪৭ রাইফেল, চারটি লোডেড আরপিজি লঞ্চার, কয়েক ডজন গ্রেনেড, কার্তুজ এবং কমবেট ড্রেসসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে।

ওই বিবৃতিতে ‘খান ইউনিসের একটি সামরিক কম্পাউন্ডকে লক্ষ্যবস্তু করে অভিযান চালানো’র দাবিও করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামরিক পোস্ট, স্টোরেজ সুবিধা এবং হামাসের নৌবাহিনীর ব্যবহৃত জাহাজগুলোতেও আঘাত করেছে ইসরায়েলি নৌবাহিনী।’

ইসরায়েল কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকায় লড়াইয়ে এখন পর্যন্ত ১৮২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসনে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সংঘর্ষের সময় জারি করা হতাহতের পরিসংখ্যান সাংবাদিকদের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি