আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না ইরান ও পাকিস্তান: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৫৭

আন্তসীমান্ত হামলায় আর উত্তেজনা বাড়াতে চায় না ইরান ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম জেপোস্ট এ খবর জানিয়েছে।

দুইপক্ষকেই আঞ্চলিক উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইরান ও পাকিস্তানের শান্ত হওয়া উচিত।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পর ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

ইরান ও পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইনের প্রয়োগ খুব কম। সীমান্তের চোরাকারবারি এবং জঙ্গিরা অবাধে দুই দেশের মধ্যে যাতায়াত করে। আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী আফিম পরিবহনের জন্যও এই রুটটি গুরুত্বপূর্ণ।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম