মার্কিন সেনাদের ওপর হামলা স্থগিতের ঘোষণা দিলো কাতাইব হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ২০:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:১২

জর্ডানে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলা এবং সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। বুধবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন বাহিনীর ওপর আর হামলা না করার কারণ জানিয়ে কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাকি সরকারের বিব্রতকর পরিস্থিতিতে পড়া এড়াতেই হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরাকি সরকারের বিব্রতকরণ রোধ করার জন্য হামলা স্থগিত করে গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল আবু হুসেইন আল-হামিদাউই এক বিবৃতিতে বলেছেন, তবে অন্য উপায়ে গাজার মানুষকে রক্ষা করা হবে।

জেনারেল আবু হুসেইন আল-হামিদাউইয়ের এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস সচিব প্যাট্রিক এস রাইডার বলেন, কথার চেয়ে পদক্ষেপে বেশি কাজ হয়।

হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার জানিয়েছিলেন, ড্রোন হামলার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের বিরুদ্ধে এখন যুদ্ধ হবে না।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সোমবার সাংবাদিকদের বলেছিলেন, ইরানকে কীভাবে এবং কবে জবাব দেওয়া হবে তা ঠিক করবেন মার্কিন প্রেসিডেন্ট নিজে। তবে এই মুহূর্তে নতুন করে কোনও যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।

প্যাট্রিক রাইডার বলেছেন, ২৮ জানুয়ারি জর্ডানের ঘাঁটিতে তিনটি হামলা করা হয়েছে। ওই হামলায় তিনজন সেনা নিহত এবং ৪০ জনের বেশি সেনা আহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী