সৌদি আরবে এক দিনে ৭ জনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৩

সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত হওয়া সাত ব্যক্তির শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালের মার্চ মাসের পর এটি এক দিনে সর্বোচ্চ শিরশ্ছেদের ঘটনা। ওই সময় এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থা বলেছে, সাত ব্যক্তি সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলা ও অর্থায়নে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মঙ্গলবার শিরশ্ছেদ করা সাত জনের জাতীয়তা প্রকাশ করা হয়নি। কিন্তু তাদের নাম ও পদবি ইঙ্গিত দিচ্ছে তারা সৌদি আরবের নাগরিক।

চলতি বছর সৌদি আরবে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭০। 

রক্ষণশীল সৌদি আরব শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকরার জন্য নিন্দার মুখে পড়েছে। বিশেষ করে দুই বছর আগে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকরার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ সমালোচনা করেছিল।   

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি