ফিলিস্তিনিদের জন্য আবারও সুইডেন ও কানাডার অর্থায়ন শুরু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২০:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:৫০

ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) আবারও তহবিল দেওয়া শুরু করবে সুইডেন ও কানাডা। শনিবার (৯ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানায় সুইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সুইডেন সরকার জানায়, ইউএনআরডব্লিউএ তাদের ব্যয় নিয়ন্ত্রণ ও কর্মীদের বিষয়ে তদন্তে রাজি হওয়ার পর, সংস্থাটিকে প্রাথমিকভাবে ১৯ মিলিয়ন ডলার পাঠানোর ঘোষণা দেয় সুইডেন।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ২০২৪ সালে মোট ৩৮ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে সুইডেন সরকার।   

এর আগে কর্মীদের বিষয়ে তদন্তে রাজি হওয়ার পর, শুক্রবার ইউএনআরডব্লিউএকে তহবিল দেওয়ার ঘোষণা দেয় কানাডা।

এক বিবৃতিতে কানাডার আন্তর্জাতিক ত্রাণবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, ইউএনআরডব্লিউএ কে তহবিল দেওয়ার ব্যাপারে সাময়িক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল,তা প্রত্যাহার করবে কানাডা। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে, তা জানাননি তিনি।

ফিলিস্তিনিদের সাহায্যে ইউএনআরডব্লিউএ এর তহবিলে অন্তত ৫০ মিলিয়ন ইউরো ছাড়ের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন।  

সংস্থাটিতে তহবিল বন্ধ করার পর আবারও তা চালু করতে যাওয়া প্রথম আন্তর্জাতিক দাতা দেশগুলোর একটি কানাডা। সংস্থাটিতে তহবিল দিয়ে আসা চতুর্থ দেশ সুইডেন আর ১১তম দেশ কানাডা।

গাজায় কাজ করা জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা ইউএনআরডব্লিউএ। সেখানে সংস্থাটি মানবিক সহায়তা ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাতেও সাহায্য করে আসছে। সংস্থাটির অন্তত ১৩ হাজার কর্মী গাজায় কাজ করে।

গত অক্টোবর মাসে ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় অভিযান চালানো শুরু করে ইসরায়েল। হামাসের হামলার সাথে ইউএনআরডব্লিউএ-এর ১২ কর্মী জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। জাতিসংঘ তদন্ত করছে,ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন জাতিসংঘের একটি দল অভিযোগটি তদন্ত করছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম