গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৪, ১১:০০আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:০০

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মধ্য লন্ডনে মিছিল করেছে হাজার হাজার মানুষ। শনিবার (৯মার্চ) বিক্ষোভ মিছিলটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাস পর্যন্ত চলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় আক্রমণের পর, লন্ডনে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত দশম বিক্ষোভ-মিছিল ছিল এটি।

মিছিলের সামনে গায়িকা শার্লট চার্চকে দেখা গেছে। নিরীহ ফিলিস্তিনিদের সংহতি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মিছিলে ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন।

মিছিলে আপত্তিকর স্লোগান ও আক্রমণাত্বক প্ল্যাকার্ড বহন করায়, চারজনকে আটক করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে পুলিশের ওপর হামলা চালানোর জন্য। এছাড়া শনিবারের বিক্ষোভে তেমন কোন বিশৃঙ্খলা ঘটেনি।

চলতি সপ্তাহে সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনার মন্তব্য করেন, লন্ডন শহরটি ছুটির দিনেও ইহুদিদের জন্য বিপদজনক জায়গা হয়ে উঠেছে। ইহুদিরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। তার এই মন্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে শনিবারের বিক্ষোভটি ডাকা হয়।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায়  নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে এক হাজার ১৩৯ জন।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি