জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থায় স্থায়ীভাবে বন্ধ হতে পারে মার্কিন অর্থায়ন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ২৩:৫৪আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২৩:৫৪

জাতিসংঘের ফিলিস্তিনি-বিষয়ক সংস্থায় অর্থায়ন স্থায়ীভাবে বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। কংগ্রেসে বিরোধিতার কারণে বর্তমাসে সাময়িক বন্ধ অর্থায়ন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। বাইডেন প্রশাসন ত্রাণ সংস্থাটির মানবিক কার্যক্রমকে অপরিহার্য বললেও এমন উদ্যোগের পথে হাঁটছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ এক ডজনের বেশি দেশ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিএ)-তে অর্থায়ন স্থগিত করেছিল। ৭ অক্টোবরের হামাসের হামলায় সংস্থাটির ১৩ হাজার কর্মীর মধ্যে ১২ জন অংশ নিয়েছিল বলে ইসরায়েল অভিযোগ তোলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইসরায়েলি অভিযোগের পর জাতিসংঘ একটি তদন্ত শুরু করেছে। জাতিসংঘ সংস্থাটির প্রধান দাতা দেশ যুক্তরাষ্ট্র। প্রতি বছর প্রায় ৩০০-৪০০ মিলিয়ন ডলার অর্থায়ন করে দেশটি। তারা বলেছে, পুনরায় অর্থায়ন শুরুর পূর্বে তদন্তের ফলাফল এবং সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দেখতে চায়।

এই স্থগিতাদেশ প্রত্যাহার হলেও ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থের মধ্যে মাত্র ৩ লাখ ডলার পেতে পারে জাতিসংঘ সংস্থাটি। এর বেশি অর্থায়নের ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

কংগ্রেসে দ্বিদলীয় বিরোধিতার ফলে খুব শিগগিরই নিয়মিত অর্থায়ন শুরুর সম্ভাবনা কম। যদিও সুইডেন ও কানাডা জানিয়েছে তারা তাদের অর্থায়ন পুনরায় শুরু করবে।

বাইডেন প্রশাসন সমর্থিত মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত একটি সম্পূরক বিলে ইসরায়েল ও ইউক্রেনের জন্য সহযোগিতা রাখা হয়েছে। ওই বিলে জাতিসংঘ সংস্থাটির জন্যও বরাদ্দ রয়েছে। এটি পাস হলে অর্থায়নের সুযোগ বাড়বে।

মার্কিন কর্মকর্তারা পাঁচ মাস ধরে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ঝুঁকির মুখে থাকা গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘ সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিচ্ছেন। 

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, কংগ্রেস স্থায়ীভাবে এই অর্থায়ন বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কার কথা মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থাটিকে বাদ দিয়ে ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির মতো সংস্থারগুলোর সঙ্গে কাজ করার বিষয়টি ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে। তবে কর্মকর্তারা স্বীকার করছেন, সংস্থাটিকে স্থলাভিষিক্ত করা কঠিন।

মিলার বলেছেন, গাজার ভেতরে ত্রাণ সরবরাহকারী কয়েকটি সংস্থা রয়েছে। কিন্তু ইউএনআরডব্লিউএ দীর্ঘদিন যে কাজ ও নেটওয়ার্ক তৈরি করেছে এবং সক্ষমতা রয়েছে, তা অন্য কারও নেই।  

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের