ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ২১:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১:৫৯

মে মাসে জার্মানি সফরে যেতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে আরও সংঘবদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ওই সফরে যাবেন বলে শনিবার (২৭ এপ্রিল) জানিয়েছে দেশটির সরকারি এক সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরাসি সরকারের একসূত্র জানিয়েছে, ইইউ সম্পর্ক আরও ভালো করার উদ্দেশ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করতে যাবেন ম্যাক্রোঁ।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ২৬-২৭ মে ম্যাক্রোঁর পূর্ব ঘোষিত রাষ্ট্রীয় সফর। জুন মাসে জার্মানিতে আরেকটি সফর হতে পারে।

ধারণা করা হচ্ছে, দুই নেতার মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও ফ্রাঙ্কো-জার্মান সম্পর্ক দৃঢ় থাকবে।

গত সপ্তাহে একটি ইইউ শীর্ষ সম্মেলনে ম্যাক্রোঁ ও স্কোলজ বলেছিলেন, একটি ইইউ পুঁজিবাজার বাস্তবায়ন এবং একক বাজারের আধিপত্য কমাতে চান তারা।

সূত্র বলেছে, মে মাসের শেষের দিকে বার্লিনের উত্তরে মেসেবার্গে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। এটি ম্যাক্রোঁকে পূর্বের পরিকল্পনার চেয়ে দীর্ঘস্থায়ী করে তুলবে।

ফরাসি প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন ফেডারেল প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তারপর ড্রেসডেনে ইউরোপের ওপর বক্তৃতা দেবেন ম্যাক্রোঁ। মুয়েনস্টারে ২৮ মে শান্তি পুরস্কারও পাবেন তিনি।

মূলত ২০২৩ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা করেছিলেন ম্যাক্রোঁ। কিন্তু দাঙ্গার কারণে এটি বাতিল করা হয়েছিল।

সূত্র জানিয়েছে, ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে ২৫ জুন ডর্টমুন্ডে উয়েফা ইউরো ২০২৪ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটির সঙ্গে মিল রেখে জুনে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড নিয়ে গঠিত ওয়েমার ট্রায়াঙ্গলের বৈঠক হতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে