মার্কিন সিনেটরের মন্তব্য অনুপযুক্ত: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ২৩:৪৬আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২৩:৪৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে নির্বাচনে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমারের মন্তব্য পুরোপুরি অনুপযুক্ত। রবিবার (১৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরায়েলের পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী।

নেতানিয়াহু বলেছেন, আমি মনে করি তিনি যা বলেছেন তা একেবারে অনুপযুক্ত। অপর একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে পাল্টানোর চেষ্টা কখনও উপযুক্ত নয়।

চাক শুমার ও নেতানিয়াহুর পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ও ইসরায়েলি নেতার মধ্যে ক্রমবর্ধমান হতাশার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হামাসের সঙ্গে চলমান যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে এই হতাশা বিরাজ করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের ব্যর্থতা এবং গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

উপকূলীয় অবরুদ্ধ ছিটমহল গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিহতের সংখ্যা বাড়তে থাকায় তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।

চাক শুমার বলেছিলেন, ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করে তাহলে তা হবে একটি বড় ভুল। যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি ও গাজায় ত্রাণ সরবরাহে একটি সমঝোতার জন্য সম্ভাব্য সবকিছু করতে সংঘাতের মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, শুমারের মন্তব্য অনেক মার্কিন জনগণের উদ্বেগের প্রতিফলন এবং একটি ভালো ভাষণ। 

তবুও, হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি রবিবার বলেছিলেন, বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দেশটির ওপর নির্ভর করে।

নিজের ভাষণ নিয়ে নেতানিয়াহুর প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেননি চাক শুমার।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম