ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ

জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পরও গাজায় হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৭:০০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২৩:৪৩

গাজায় প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ার পরও, সেখানে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতভর ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,রাফাহ শহর ছাড়াও নিকটবর্তী খান ইউনিস এবং গাজার হাসপাতালের চারপাশে রাতভর ভয়ংকর বন্দুক যুদ্ধ চলছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে,সোমবার দক্ষিণ গাজার আল-আমাল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিতে বাধ্য করে ইসরায়েলি সেনারা।পরপরই সেখানে লড়াই ছড়িয়ে পড়ে। এর ফলে প্রায় ২০ ঘণ্টা অ্যাম্বুলেন্সে আটকা পড়ে কর্মী ও রোগীরা।

লড়াই শেষে হাসপাতালে ঢুকার রাস্তা পরিস্কাররত দুই ব্যক্তিকে গুলি করে সেনারা। এসময় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালের সামনে অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার অন্তত ৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুদ্ধবিমানগুলো। তাদের ধারণা হাসপাতালসহ ওই স্থাপনাগুলো নিজেদের কাজে ব্যবহার করছে হামাস। 

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাসের পর কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে হামাস জানিয়েছে, তারা এখনও গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও তাদের ভূখণ্ড থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অটল রয়েছে।

গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় অন্তত ৩২ হাজার ৩৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৪ হাজার ৬৯৪ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম