দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১২:৩০আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৩০

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ভোরে দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থাটি।

সূত্রের মাধ্যমে জানা গেছে, তারা ধারণা করছেন, দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গোষ্ঠীর জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা।

এই হামলার বিষয়ে এখনও কোনও পক্ষই মন্তব্য করেনি।

এর আগে, মঙ্গলবার লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় দুটি শহরের কাছে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। টেলিগ্রামে পোস্টে ওই গোষ্ঠীটি এই তথ্য জানিয়েছিল।

হামলার বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েল।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম