বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ২০:৩২আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:৩২

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। মঙ্গলবার (২ এপ্রিল) নতুন রাজধানীতে তার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। নতুন রাজধানীটি সিসির শাসনামলের প্রতীক হিসেবে পরিণত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন পার্লামেন্ট ভবনে দেওয়া ভাষণে সিসি সাম্প্রতিক বছরগুলোতে মিসরের বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরে উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আইনপ্রণেতা, ধর্মীয়, সরকারি ও সামরিক কর্মকর্তাদের তিনি বলেছেন, দেশে সন্ত্রাসী হামলার চেষ্টা, আকস্মিক বৈশ্বিক সংকট, সীমান্তের ওপারে ভয়াবহ যুদ্ধের অতীতের বছরগুলো দেখিয়ে দিয়েছে দেশ গঠনের পথ গোলাপ বিছানো নয়।

গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে সিসি নির্বাচিত হয়েছিলেন। তাকে প্রকৃত অর্থে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও প্রার্থী ছিলেন না।

ভাষণে সিসি দরিদ্রদের লক্ষ্য করে কর্মসূচিতে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।

সাবেক জেনারেল সিসি ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। উভয় নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের অভিযোগ রয়েছে।

২০১৯ সালে সংবিধান সংশোধন করা হয়। এই সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের শাসনকাল চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে, যা তৃতীয় মেয়াদে সিসিকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী