‘ত্রাণকর্মীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৪২

গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণকর্মীকে ‘পরিকল্পিতভাবে, গাড়িতে গাড়িতে’ যেয়ে হত্যা করা হয়েছিল। বুধবার (৩ এপ্রিল) রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে (ডব্লিউসিকে) এর প্রতিষ্ঠাতা সেলিব্রিটি শেফ জোসে আন্দ্রেস এই কথা বলেছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ এই বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

ভিডিও কলে কথা বলার সময় আন্দ্রেস বলেছিলেন, দাতব্য গোষ্ঠীটির ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগ ছিল এবং সেনারা ত্রাণকর্মীদের গতিবিধি জানত। তাই এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মানতে নারাজ তিনি। এ বিষয়ে আন্দ্রেস বলেন, ‘এটি মোটেই দুর্ভাগ্যজনক কোনও ঘটনা ছিল না যে তারা বলতে পারে, উফ! আমরা ভুল জায়গায় বোমা ফেলে দিয়েছি।’

তিনি বলছিলেন, ‘আমাদের গাড়ি বহরের ছাদে খুবই রঙ্গিন লোগো ছিল। আমরা কে এবং আমরা কি করি তা খুবই স্পষ্ট ছিল।’

আন্দ্রেস দাবি করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আমাদের কর্মীদের অবস্থান সম্পর্কে অবগত ছিল। মার্কিন সরকার এবং নিহত প্রতিটি ত্রাণকর্মীর দেশকে এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও কলে আন্দ্রেস বলছিলেন, ‘আইডিএফ নিয়ন্ত্রিত একটি দ্বন্দ্বহীন অঞ্চলে আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানত ওই রাস্তায় আমাদের দলগুলো তিনটি গাড়ি নিয়ে চলাচল করছিল।’

সোমবার সমুদ্রপথে গাজায় আসা ১০০ টন খাদ্যের তদারকি করার সময় ত্রাণকর্মীদের গাড়ি বহরে হামলা হলে তারা নিহত হন। এই ঘটনায় ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। একে অনিচ্ছাকৃত ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে এই হামলা ইচ্ছাকৃত নয়—ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দ্রেস। তিনি বলেন, ত্রাণবাহী গাড়ির ওপর তিনবারের বেশি হামলা করা হতে পারে।

ভিডিও সাক্ষাৎকারের সময় আত্মপক্ষ সমর্থনের ইসরায়েলে দেওয়া এমন ব্যাখ্যা আন্দ্রেস গ্রহণ করেছেন কিনা জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে, আমি স্পষ্টতই না বলব। এমনকি আমরা যদি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ না-ও করে থাকি তবুও কোনও গণতান্ত্রিক দেশ এবং কোনও সামরিক বাহিনীই বেসামরিক এবং মানবিক কর্মীদের লক্ষ্যবস্তু করতে পারে না।’

/এএকে/
সম্পর্কিত
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশযুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান