ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫১

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিপ্লবী গার্ডের সদর দপ্তরে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা এ হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভি আরও জানিয়েছে, চাবাহার ও রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সুন্নি মুসলিম প্রধান দরিদ্র অঞ্চলে লড়াইয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, চাবাহার ও রাস্কে বিপ্লবী গার্ডের সদর দপ্তর দখলের অভিযানে  হয়েছে জঙ্গিরা।  

জাইস আল আদল বলেছে, শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচি উপজাতিদের অধিকার ও উন্নত জীবনযাপনের পরিবেশ চায় তারা। সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।

ডিসেম্বরে, রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় অন্তত ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম