ইরানের প্রতিশোধের হুমকি, প্রতিরক্ষা জোরদার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ২১:১৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২১:১৬

চলতি সপ্তাহে দামেস্কে ইরানি দূতাবাসে হামলায় জেনারেলদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার আশঙ্কায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইডিএফের (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) সব যুদ্ধ ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হবে।

এর আগে বুধবার ইসরায়েলি বাহিনী বলেছে, তারা বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার জন্য সংরক্ষিত সেনাদের খসড়া তৈরি করেছে।

এদিকে, জিপিএস সংশ্লিষ্ট পরিষেবাগুলো বৃহস্পতিবার ব্যাহত হওয়ার খবর জানিয়েছেন রয়টার্সের সংবাদদাতা এবং তেল আবিবের বাসিন্দারা। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা পেতে জিপিএস পরিষেবা ব্যবহৃত হয়।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৫ সামরিক উপদেষ্টাসহ ২ জেনারেল নিহত হন। তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান।

 হামলার দায় নিশ্চিত করেনি ইসরায়েল। আবার অস্বীকারও করেনি। তবে এর পেছনে ইসরায়েলি বিমানবাহিনীই ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জবাবে গাজায় রীতিমতো হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।লেবানন সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গেও হচ্ছে গুলিবিনিময়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরান-সমর্থিত হুথি ও মিলিশিয়া দলগুলো। তবে এখন পর্যন্ত সম্মুখ সমরে অংশ নেওয়া এড়িয়ে গেছে ইরান।

সাবেক ইসরায়েলি গোয়েন্দাপ্রধান আমোস ইয়াদলিন বলেছেন, কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে শুক্রবার (৫ এপ্রিল) বেছে নিতে পারে ইরান। কারণ, এটি রমজান মাসের শেষ শুক্রবার এবং সেদিনই ইরানি কুদস (জেরুজালেম) দিবস। সরাসরি বা কোনো সমর্থিত গ্রুপের মাধ্যমে এই প্রতিশোধ নিতে পারে ইরান ।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান