ইসরায়েলকে সমর্থন দিয়ে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিচ্ছে যুক্তরাষ্ট্র: আরব আমেরিকান দল

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১২:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৯:৩৭

আরব আমেরিকান বৈষম্যবিরোধী কমিটি (এডিসি) বলেছে, ইসরায়েলকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিঃশর্ত সমর্থন বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলছে। শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়, এর ফলে বৈশ্বিক রীতিনীতির পক্ষে যুক্তরাষ্ট্রের প্রভাব অকার্যকর হয়ে উঠবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তেল আবিবে ইরানের হামলার জন্য গাজায় ইসরায়েলের ছয় মাসব্যাপী গণহত্যা শেষ করতে বাইডেন প্রশাসনের অনিচ্ছাকে দায়ী করেছে আরবদের মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠানটি।  

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের সম্পূর্ণ অবজ্ঞাই এই অঞ্চলে বিপজ্জনক হামলা বৃদ্ধির প্রধান কারণ।

ইসরায়েলের জন্য দায়মুক্তি এবং নিঃশর্ত সমর্থনের দীর্ঘস্থায়ী মার্কিন নীতি আরব দেশকে অনেক বড় ও অত্যন্ত মারাত্মক আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

গাজা ছাড়িয়ে ইসরায়েলের গণহত্যা ও আঞ্চলিক উন্মাদনা এই অঞ্চলটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

ইরানের হামলার পর ইসরায়েলকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইরানের হামলার জবাবে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রাতভর গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে তারা।

/এস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম