ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্বকভাবে ব্যাহত হয়েছে দুবাই বিমানবন্দরের কার্যক্রম। অবশ্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে ধীরে ধীরে কার্যক্রম শুরু করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কিছু অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। তবে বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া তারা জানিয়েছে, টার্মিনাল ১ এর মাধ্যমে অন্তর্মুখী ফ্লাইটগুলো ধীর ধীরে পুনরায় কার্যক্রম শুরু করেছে। তবে বহির্মুখী ফ্লাইটগুলো এখনও বিলম্ব হচ্ছে। চেক-ইনের জন্য বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছে বলেই বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে। বুধবার নাগাদ অন্তত ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্ব হয়েছে আরও শতাধিক ফ্লাইট। 

বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টাকারী যাত্রীদের ভিড়ে আশপাশের রাস্তাগুলোতে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। বন্যার কারণে সেগুলোতে যানজট দেখা দিয়েছে। এছাড়া বন্যার কারণে বিমানবন্দরের আশপাশের সব রাস্তা বন্ধ থাকায়, যাত্রীদের কাছে খাবার পৌঁছাতে সমস্যা হয়েছে। অনেক যাত্রীকে না খেয়েই কাটাতে হয়েছে। বিমানবন্দরটি গত বছর ৮ কোটির বেশি যাত্রীদের পরিষেবা দিয়েছে।

বন্যার কারণে আবুধাবির সাথে দুবাইকে সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার জরুরি পরিষেবাগুলো রাস্তাঘাট পরিষ্কারসহ নানা কার্যক্রম শুরু করেছে। বন্যার কারণে বেশিরভাগ সুপার মার্কেট ও শপিং মলগুলো বন্ধ ছিল। এমনকি স্কুল ও সরকারি অফিসগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল।

১৯৪৯ সালের পর সেখানে এমন আবহাওয়া দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এমন পরিস্থিতিতে সেখানে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষতিগ্রস্ত দেশের অবকাঠামো পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরসহ সহায়তার নির্দেশও দিয়েছেন।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম