গাজায় ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জীবিত শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১২:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:৩১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে জীবিত শিশুর জন্ম হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে শিশুটির জন্ম হয় বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শিশুটির যত্ন নেওয়া চিকিৎসক মোহাম্মদ সালামা জানিয়েছেন, শিশুটির ওজন ১.৪ কেজি। তার অবস্থা স্থিতিশীল। তাকে রাফাহ শহরের এক হাসপাতালে আরও এক শিশুর সঙ্গে ইনকিউবেটরে রাখা হয়েছে। তবে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। তার বুকে সেঁটে দেওয়া টেপে লেখা আছে শহীদ হওয়া সাবরিন আল সাকানির সন্তান।

গাজা উপত্যকার রাফাহ শহরের দুটি বাড়িতে শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ১৩ শিশু রয়েছে। এই হামলাতেই স্বামী ও মেয়েসহ সাবরিন আল সাকানি নামের ৩০ সপ্তাহের ওই অন্তঃসত্ত্বা নারী নিহত হন।

চিকিৎসক সালামা বলেন, শিশুটিকে তিন থেকে চার সপ্তাহ হাসপাতালে রাখতে হবে। এরপর তাকে ছাড়া যায় কিনা দেখা হবে। কার হেফাজতে তাকে দেওয়া যায়, তা বিবেচনা করা হবে।

ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে সালামা বলেন, এ শিশু বাঁচলেও সে এখন অনাথ।

এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রবিবার নুসাইরাত শরণার্থী ক্যাম্পে নতুন করে হামলা চালিয়েছে তারা। খান ইউনিসের নেসার হাসপাতালে গণকবর থেকে ২১০টি ফিলিস্তিনি মরদেহ উদ্ধারের পরও, হামলা চালিয়েই যাচ্ছে তারা।

গত ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৪ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম