দুবাই বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৪:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) আমিরাতের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, প্রতি বছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নতুন এই টার্মিনালটি নির্মাণে তিন হাজার ৫০০ কোটি ডলার খরচ হবে বলে জানিয়েছেন রশিদ আল মকতুম। এটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড়।

তিনি আরও জানিয়েছেন, নির্মাণ শেষ হলে, আসছে বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ক্রিয়াকলাপ নতুন এই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রশিদ আল-মাকতুম বলেন, যেহেতু দুবাই বিমানবন্দরের চারপাশে সম্পূর্ণ শহর তৈরি করা হয়, তাই এই বিমানবন্দরকে কেন্দ্র করেও দুবাইয়ের দক্ষিণাঞ্চলে নতুন একটি শহর তৈরি করা হবে। অন্তত ১০ লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ  করবে শহরটি। এছাড়া বৈশ্বিক আকাশসেবার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হবে বিমানবন্দরটি। 

এই বিমানবন্দরের অবস্থান দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমের বিশাল এলাকাজুড়ে। এটি হবে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। ভবিষ্যতে বিশ্বের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমাবন্দরের রূপ নেবে এটি।

বিমানবন্দরে ৪শ’টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে। স্থানীয় বৃহত্তর বিমান পরিবহণ সংস্থা এমিরেটস এবং এর ছোট অংশীদার ফ্লাইদুবাই এ বিমানবন্দরে স্থানান্তরিত হবে। এছাড়া, দুবাই থেকে বিশ্বের অন্যান্য দেশে যাতায়াত করা অন্যান্য সব অংশীদার এয়ারলাইন্সও এখান থেকে পরিচালিত হবে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের