যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ২২:১৫আপডেট : ০৪ মে ২০২৪, ২২:২১

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে নিদারুণভাবে পরাজিত হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। শনিবার (৪ এ প্রিল) ১০৭টি কাউন্সিলের মধ্যে ১০২টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, আগেরবারের চেয়ে ৪৫০টি আসন হারিয়েছে কনজারভেটিভ পার্টি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকারের ১০৭টি কাউন্সিলে প্রায় ২ হাজার ৬০০ কাউন্সিলর নির্বাচনে ভোট হয় ইংল্যান্ড ও ওয়েলসে। এছাড়া ১টি সংসদীয় আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে দেখা যায়, বিরোধী লেবার পার্টি ১৭০ আসন বেশি পেয়েছে।

ফলাফলে দেখা গেছে, শ্রমিক নেতা কিয়ার স্টারমারের লেবার পার্টি ১ হাজার ৬১টি কাউন্সিলর পদে জয় লাভ করেছে। ৫০৮টি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ৫০৪ কাউন্সিলর পদ নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লন্ডন শহরের মেয়র নির্বাচনেও টানা তৃতীয়বারের মতো জয় পেতে যাচ্ছেন সাদিক খান।

গত ৪০ বছরের ইতিহাসে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি। রাজনৈতিক দল হিসেবে তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি কনজারভেটিভ পার্টিকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে।

এর ফলে আসন্ন সাধারণ নির্বাচন থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 

ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে উদ্দেশ্য করে আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যেই সাধারণ নির্বাচনের ডাক দিতে হবে সুনাককে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান