ফিলিস্তিন ইস্যুতে ভেটো প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে উন্নয়নশীল দেশগুলোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৪, ২১:৪৮আপডেট : ০৮ জুন ২০২৪, ২১:৪৮

জাতিসংঘের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে যুক্তরাষ্ট্রের ভেটো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ গ্রুপ। শনিবার (৮ জুন) এ আহ্বান জানায় দেশগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইস্তাম্বুলে ডি-৮ গ্রুপের মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন জি-৮ সদস্য বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কেরর প্রতিনিধিরা। বৈঠকের পর এক ঘোষণায় ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার দাবি জানিয়েছে দেশগুলো।

ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না।

গত মাসে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদকে বিষয়টি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার সুপারিশও করেছে সাধারণ পরিষদ।

সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।

কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছে ফিলিস্তিনিরা। চলমান সংঘাত ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের প্রসার-দুটি বিষয়কেই অবৈধ বলে মনে করছে জাতিসংঘ।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। আর এই যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছে মানবাধিকার গোষ্ঠী ও অন্যান্য সমালোচকরা।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম