গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৭:১১আপডেট : ১০ জুন ২০২৪, ১৭:৪৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ জুন) এই আহ্বান জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধবিরতি প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য সোমবার এই অঞ্চল সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার পরিকল্পিত এই সফরের আগেই এমন আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার মিসর ও ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। লেবাননে যুদ্ধ যাতে বিস্তৃত হয়ে না পড়ে তা নিশ্চিত করার বিষয়ে কাজ করবেন তিনি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ‘আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং হামাস আন্দোলন যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করবে এমন যেকোনও উদ্যোগকে ইতিবাচকভাবে নিতে প্রস্তুত।’

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই অঞ্চলে অষ্টমবারের মতো সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। চলতি সপ্তাহে জর্ডান ও কাতারেও সফর করার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময়সূচি অনুসারে, ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে দেখা করবেন ব্লিঙ্কেন। সোমবার ইসরায়েলে যাওয়ার আগে, কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন তিনি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের