‘ত্রাণের অভাব ও অনাহার ফিলিস্তিনিদের মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৪, ১৬:১৫আপডেট : ১৫ জুন ২০২৪, ১৬:১৫

ত্রাণের অভাব ও অনাহারে গাজার অধিকাংশ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে বলে সতর্ক করছেন ডাক্তার থায়ের আহমদ। জানুয়ারিতে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন তিনি। থায়ের বলেছেন, গত বছরের নভেম্বরের প্রথম দিকে গাজায় অপুষ্টির বৃদ্ধি নিয়ে সতর্ক করা হয়েছিল। জোর দেওয়া হয়েছিল জরুরি ত্রাণ প্রবেশের ওপর। এখন সেই পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, সামান্য সর্দি বা পেটের অসুখের কারণে ফিলিস্তিনিদের মৃত্যু হতে পারে। শনিবার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ওয়াশিংটন থেকে আল-জাজিরার সঙ্গে কথা বলার সময় আহমাদ বলেছেন, ‘জানুয়ারিতে সেখানে যখন ছিলাম, আমরা দেখেছিলাম সাহায্যকারী ট্রাকগুলোকে গাজা উপত্যকায় প্রবেশ করানো এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে ত্রাণ পৌঁছানো কতটা কঠিন ছিল। সুতরাং এটি এমন একটি বিষয় যে সম্পর্কে অনেক এনজিও ও স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে চলেছেন।’

তিনি আরও বলেন, মানবিক সহায়তা বিতরণের সংকটকে আপনি অব্যাহত রাখতে পারেন না। একইসঙ্গে এমন আশা রাখতে পারেন না যে গাজাবাসী এর পরিণতি ভোগ করবে না।

তিনি বলেছিল, ‘জনসংখ্যার একটি অংশ খাদ্যের অভাবে মারা যাওয়ার পথে। বিশেষ করে আপনি শুধু অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা মানুষদেরই দেখছেন—তবে তাদের যদি সাধারণ সর্দি বা কোনও ধরণের পেটের ভাইরাসও হয়, এই অঞ্চলের পরিস্থিতির কারণে তারা মারা যাবেন।’

এ বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘মানুষ অনাহারে মরছে। আমরা এ নিয়ে কথা বলছি এবং আমরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কথা বলছি।’

এই সংকটের সমাধান নিয়ে আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন থায়ের। তার মতে, ‘সমাধানটি খুবই পরিষ্কার ও সহজ। সহায়তা দিন। খাবার দিন। পানি দিন। এবং সেটিই তো এখনও হচ্ছে না।’

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম