ইসরায়েলের হাইফা শহরে নজরদারির দাবি হিজবুল্লাহ’র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৪, ২১:৩২আপডেট : ১৮ জুন ২০২৪, ২১:৫৯

ইসরায়েলের হাইফা শহরে নজরদারির দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (১৮ জুন) ৯ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, ওই ভিডিওতে দেখানো হাইফা শহরের সমুদ্র ও বিমানবন্দরে ইসরায়েলি সেনাদের অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

লেবানন সীমান্ত থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত হাইফা।

নভেম্বরে হিজবুল্লাহ হাইফাতে নজরদারি ড্রোন পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন গোষ্ঠীটির প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ।

গত আট মাসে ইসরায়েলে নজরদারি ড্রোন পাঠিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। একইসঙ্গে দেশটিতে ড্রোন হামলাও চালিয়েছে তারা। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে নিয়মিত গুলিবিনিময় করছে হিজবুল্লাহ।

লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর চলমান এই সংঘর্ষ আলোচনার মাধ্যমে শেষ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের